নিউজ ডেস্ক : কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে এবং খাবারের নিয়ম মেনে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এতে হজমশক্তি ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো রাখা সম্ভব।
কারণ রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রতিদিনের খাদ্যতালিকায় পরিবর্তন আনতে। কারণ চর্বিযুক্ত খাবার রেড মিট (খাসি বা গরুর মাংস), ঘি, মাখন এবং দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা। সেই সঙ্গে ডুবো তেলে ভাজা খাবার, ফাস্টফুড এবং প্রসেসড খাবারে থাকা 'ট্রান্স ফ্যাট' শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, বাদাম, তিসি এবং অলিভ অয়েল খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা।
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি, ফলমূল এবং ওটস বা বার্লির মতো গোটা শস্য খান। সেই সঙ্গে নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করুন। ব্যায়াম শরীরের 'ভালো কোলেস্টেরল' বাড়াতে এবং 'খারাপ কোলেস্টেরল'কমাতে সাহায্য করে।
আর ওজন নিয়ন্ত্রণ ও বদভ্যাস ত্যাগ করুন। উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে শরীরের অতিরিক্ত ওজন কমানো জরুরি। সেই সঙ্গে ধূমপান ও মদ্যপান ত্যাগ করা উচিত। কারণ ধূমপান সরাসরি ভালো কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। তাই ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন।
অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস কোলেস্টেরল বাড়াতে পারে। তাই ইয়োগা বা ধ্যানের মাধ্যমে নিজেকে শান্ত রাখুন। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ চলা। কারণ আপনার শরীরে কোনো উপসর্গ না থাকলেও নিয়মিত লিপিড প্রোফাইল টেস্ট করিয়ে কোলেস্টেরলের মাত্রা যাচাই করা।
জীবনযাত্রার পরিবর্তনেও কাজ না হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।
অনেকেরই কোলেস্টেরলের সমস্যা আছে। উচ্চ কোলেস্টেরলের সমস্যা বাড়িয়ে দেয় হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি। এ কারণে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে যা করবেন-
অন্ত্রের স্বাস্থ্য : কোলেস্টেরল নিয়ন্ত্রণে সুস্থ অন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে হজমশক্তি বাড়াতে ফাইবারযুক্ত খাবার বেশি করে খেতে পারেন।
গাইসেমিক ইনডেক্সে নজর দিন : যেসব খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কম, সেগুলো খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে। এর পাশাপাশি কোলেস্টেরলও নিয়ন্ত্রণে আসে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার : যেসব খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলো বেশি করে খেতে হবে। প্রতিদিন গ্রিন টি পান করলেও কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
স্বাস্থ্যকর স্ন্যাকস খান : মুল খাবার খাওয়ার আগে স্বাস্থ্যকর স্ন্যাকস খেলে বেশি খাওয়ার প্রবণতা কমে। স্ন্যাকস হিসেবে বিভিন্ন ধরনের বাদাম, ফল বা দই রাখতে পারেন।
বেশি করে সবজি খান : প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি রাখা জরুরি। এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণভাবে সহায়তা করে।
আদা ও রসুন : আদা ও রসুনে এমন কিছু প্রাকৃতিক যৌগ রয়েছে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
মন্তব্য (০)