• বিনোদন

সময় এখন নারীদের এগিয়ে যাওয়ার

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। সমালোচনা বা প্রতিদ্বন্দ্বিতার জবাব দিতে হবে কাজের মাধ্যমে। জীবনের চলার পথে ট্রমা থাকবে, নানা রকম বাধা আসবে; এগুলো মোকাবিলা করে নিজেকে শক্তভাবে দাঁড় করাতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মন জানালার আয়োজনে নারীর আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও নিজেকে যত্ন নেওয়ার গুরুত্বের কথা তুলে ধরে অতিথিরা এ কথা বলেন। গত ৭ মার্চ রাজধানীর ধানমন্ডির প্যারাগন কনভেনশন সেন্টারে ‘সাহস আর সমর্থন নিয়ে সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে নারীদের নিয়ে কাজ করা সংগঠন মন জানালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, রেজুভা ওয়েলনেসের ওয়েলনেস অ্যান্ড বিউটি কনটেস্ট কনসালট্যান্ট ডক্টর তাওহিদা রহমান ইরিন, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ , চলচ্চিত্র অভিনেত্রী ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী মন জানালার প্রতিষ্ঠাতা উপস্থাপক মৌসুমী মৌ, মন জানালার সহ–প্রতিষ্ঠাতা হাসিবুল করিম

মূলত ৪০ উর্ধ্ব নারীদের নিয়ে কাজ করে এই সংগঠন। ‘গিইভ টু গেইন’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের দেড় শতাধিক নারী উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষক ও কমিউনিটি নেত্রী অংশগ্রহণ করেন। বিকেল ৩টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘আমি হতাশায় বিশ্বাসী না। আমাদের নারীরা যে হতাশায় বিশ্বাসী এটা আমি মানি না। কারণ, আমি আমার ভাগ্য নিয়েই এসেছি। আমরা কেউ জানি না কার ভাগ্যে কী আছে। তাই আমাকে এগিয়ে যেতেই হবে আমার নিজের জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য।’

রেজুভা ওয়েলনেসের ওয়েলনেস অ্যান্ড বিউটি কনটেস্ট কনসালট্যান্ট ডক্টর তাওহিদা রহমান ইরিন কথা বলেন নারী স্বাস্থ্য নিয়ে। আমরা অনেক সময় শরীরকে খুব শক্ত মনে করি।ভাবি — একটু কম ঘুমালে কিছু হবে না,সমস্যা নেই, পানি কম খেলেও শরীর তো চলছে!কিন্তু সত্যিটা হলো—শরীরকে শাস্তি দিলে সে চুপ থাকে না। আজ না হোক, একদিন সে হিসাব নেবে। যখন নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নেতৃত্বের সুযোগ দেওয়া হয়, তখন তারা শুধু নিজেরাই উন্নতি করে না—বরং তাদের পরিবার, অর্থনীতি এবং পুরো দেশও শক্তিশালী ও সমৃদ্ধ হয়! ৪০ উর্ধ্ব নারীদের একে অন্যের পাশে থাকার আহ্বান জানান তিনি।

মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ নিজের কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে বলেন, ‘নারীরাই নারীদের প্রতিদ্বন্দ্বী। সব জায়গায় নারীদের সাথেই আমার লড়তে হয়েছে। আমি কখনো সেটা মুখে উত্তর দিইনি, আমি আমার কাজে প্রমাণ করেছি। আমার কাছে মনে হয় যে “ইগনোর” একটা বিষয় আছে, যেটা অনেক বড় শাস্তি। আপনাকে একজন অনেক কথা বলে গেল, আপনি চুপ করে থাকলেন, একটা টাইমের পরে কিন্তু সে আর কথা বলবে না।’

চলচ্চিত্র অভিনেত্রী ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী এসেছিলেন তাঁর মাকে নিয়ে। এই অভিনেত্রী বলেন, ‘আমি আপনাদের বয়সে পৌঁছাইনি; কিন্তু আপনারা প্রত্যেকে এক একটা জার্নি কমপ্লিট করে এখানে বসে আছেন। আপনারা সে সময়ে কথা বলেছেন যখন মেয়েদের কথা বলা অতটা সহজ ছিল না। আপনারা সে সময়ে অনেকে কাজ করেছেন যখন মেয়েদের পড়াশোনা করার অনুমতি খুব একটা ছিল না। আমাদের প্রত্যেকের কোনো না কোনো ট্রমা আছে। তার মানে এটাও না যে আপনার ট্রমা আপনি নিজের মধ্যে চেপে রেখে নিজেকে শেষ করে দেবেন।’

মন জানালার প্রতিষ্ঠাতা উপস্থাপক মৌসুমী মৌ বলেন, নারীর মানসিক মুক্তি সবার আগে দরকার। মানসিক মুক্তি মিললেই নারী স্বাবলম্বী হবে, তার অর্থনৈতিক মুক্তি মিলবে।’ 

নারী উন্নয়নে অবদানের জন্য এই অনুষ্ঠানে ৫ জন নারীকে ‘সিটি ব্যাংক মন জানালা আলোকিত নারী সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— নাবেগাহ্ দোরদানা, জাহেদা খানম, বদরুন্নেছা সরকার, লায়ন ইয়াসমিন শাহাদাত ও কানিজ ফাতেমা।

তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ডলি জহুর, সাদিয়া ইসলাম মৌ,  ডক্টর তাওহিদা রহমান ইরিন ,জান্নাতুল ফেরদৌস ঐশি ও মন জানালার সহ–প্রতিষ্ঠাতা হাসিবুল করিম।

অনুষ্ঠান সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এবং ইস্পাহানি। শেষে সবাই ইফতার ও ডিনারে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

স্ত্রী সংগীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন বিজয়

নিউজ ডেস্ক : সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনু...

image

এবার ‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ভালোবাসা দিবস, ঈ...

image

‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’

বিনোদন ডেস্ক : টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় থেকে ...

image

বাচসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা...

image

‘রাক্ষস’ থেকে ‘বিদায়’, টানা তিন সিনেমায় কস্টিউমে ঝড় তুলতে...

বিনোদন প্রতিবেদকঃ এ প্রজন্মের কস্টিউম ডিজাইনার মেফসির আয়াজ। ...

  • company_logo