ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যাক্তিরা হচ্ছে কক্সবাজার পৌরসভা
নতুন বাহারছড়ার মোঃ মনিরের ছেলে মো রুবেল মিয়া (২৪), মিলন দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২০) ও
ভোলা দুলারহাট উপজেলার নীল কমল ইউনিয়ন চর নুরুল আমিন গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ সিরাজ (৬০)।
( ৮ মার্চ) রবিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড ইনানী স্টেশন এর সদস্যরা ইনানী বীচ এর অদূরে দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সুমন আল মুকিত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত (৮ মার্চ) রবিবার দুপুর ১২টায় কোস্ট গার্ড ইনানী স্টেশনের অভিযানকারী টিম কক্সবাজারের ইনানী বীচ হতে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৪৬০ বস্তা সিমেন্ট জব্দ করে।
অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকরা এই সিমেন্ট এর মূল্য প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা। এসময়
পাচার কাজে ব্যবহৃত ১টি ফিশিং বোট ও ১টি স্পীডবোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন) সুমন আল মুকিত।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ...
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে...
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে পৃথক দুইটি অভিযানে ১২০৫ পিস...
পাবনা প্রতিনিধিঃ আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হ...

মন্তব্য (০)