ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার একটি কম্প্রেসার মেশিন বিস্ফোরণে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। বিস্ফোরণে একটি দোকানঘর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর একটি কাউন্টার কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে আরিচা ফেরিঘাটে বিআইডব্লিউটিসির কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে সেখানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কাজ করতো। টার্মিনালের বাউন্ডারি এলাকার ভেতরে রাখা একটি কম্প্রেসার মেশিন দিয়ে এ কাজ পরিচালনা করতো। শনিবার হঠাৎ বিকট শব্দে কম্প্রেসার মেশিনটি বিস্ফোরিত হলে আশপাশে থাকা অন্তত ৬ জন আহত হয়।
আহতরা হলো, মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশনআরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)।
গুরুতর আহত মোহাম্মদ আলীর একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। অপর আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...
পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

মন্তব্য (০)