• সমগ্র বাংলা

নড়াইলে ছাত্রলীগ নেতার বাবার গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি: আসল রহস্য চেক জালিয়াতি ও সাজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাবা মো: রবিউল শিকদার (রবি) গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাজনৈতিক হয়রানির অভিযোগ করা হচ্ছে । প্রকৃত ঘটনা অনুসন্ধানে জানা গেছে, কোনো রাজনৈতিক কারণে নয়, বরং চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ মার্চ সন্ধায় মো: রবিউল শিকদার (রবি) নিজ এলাকা আউড়িয়া থেকে গ্রেফতার হন।

নড়াইল সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওলি মিয়া জানান ,নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাবা রবিউল শিকদার বিরুদ্ধে ২০২৩ সালে চেক ডিজঅনার (Check Dishonor) সংক্রান্ত একটি মামলা রুজু হয়। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি আদালত ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৩ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

​সাজার রায় হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারী পরোয়ানার ভিত্তিতে জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে দাবি করা হচ্ছিল যে, রাজনৈতিক প্রতিহিংসা বা বিএনপির সম্পৃক্ততায় তাকে 'মিথ্যা মামলায়' গ্রেপ্তার করা হয়েছে। তবে নথিপত্র এবং স্থানীয় সোর্সের তথ্যানুযায়ী, এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং এখানে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের সুযোগ ছিল না।

​এদিকে, ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী কর্তৃক এই ঘটনাকে রাজনৈতিক সহানুভূতি পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে জেলাবাসীকে বিভ্রান্ত করার তীব্র নিন্দা জানানো হয়েছে।

​একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আইনের আওতায় নিয়ে আসায় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ জনগণ। 

মন্তব্য (০)





image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

  • company_logo