• সমগ্র বাংলা

বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধের আলোকে প্রতিবছরের ন্যায় বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে ৫ম ধাপে শহরের রহমাননগর এলাকায় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় পরম মমতায় উপহারস্বরূপ সকলের হাতে এই সামগ্রী তুলে দেন নোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ একরামুল হায়দার।

এ সময় তিনি বলেন, মাহে রমজানে সামর্থ্যবান মানুষেরা স্বাচ্ছন্দের সাথে ইফতার করতে পারলেও অনেক দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার ভালো খাবার দিয়ে ইফতার করতে পারেনা। সেই প্রেক্ষাপটে নোভা ফাউন্ডেশন বিগত ৯ বছর ধরে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। যার মূল উদ্দেশ্য মানবতার সেবায় অবদান রাখা। তিনি বলেন, "সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে।

সেই দায়বদ্ধতা থেকে সমাজের উপেক্ষিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা তারা সবসময় করে যাচ্ছেন।" তিনি আরও জানান, নোভা ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে যেকোনো ব্যক্তি সাহায্যের আবেদন করতে পারেন অথবা আর্থিক সহযোগিতা পাঠানোর মাধ্যমে এই মহৎ কাজের অংশীদার হতে পারেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফরিদ হায়দারসহ অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নোভা ফাউন্ডেশন শুধুমাত্র রমজান মাসেই নয়, বরং সারা বছরই বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছে। শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়া, শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার সহায়তা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহের মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি বগুড়াবাসীর আস্থা অর্জন করেছে।

মন্তব্য (০)





image

পাবনায় জামায়াত নেতার অবৈধ পাম্পে জ্বালানি তেল মজুতের অভিয...

পাবনা প্রতিনিধি : পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম...

image

ঝিনাইদহ যুবক খুন

ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন সৃজনী হারুনের তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে নিরব নামে

<...

image

রাণীনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে এমপির ম...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় শিক্ষার গুণগত মান উন...

image

সরকারী দল ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব...

image

বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া ম...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এসিআই মটরস (ইয়ামাহা) এর পরিবে...

  • company_logo