• সমগ্র বাংলা

সাংবাদিকদের তথ্য দিতে হবে, না হলে সমাজ অন্ধকারে থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। 

তিনি বলেন, সাংবাদিকদের কাছে তথ্য গোপন করার কোনো সুযোগ নেই। কারণ সমাজের নানা অসঙ্গতি ও সমস্যা সাংবাদিকদের মাধ্যমেই সামনে আসে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় সরকারের নজরে আসে।

শনিবার (৭ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের অভিযোগ ছিল-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা প্রয়োজনীয় তথ্য পান না। এ সময় মন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য স্পষ্ট নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সাংবাদিকদের তথ্য দিতে হবে। সাংবাদিকরা যদি না জানতেন, তাহলে তো আমি এখানে আসতাম না। সাংবাদিকদের তথ্যের ভিত্তিতেই অনেক সময় আমরা ব্যবস্থা নিতে পারি।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, শরীয়তপুরে এক ভুয়া ডাক্তারের সার্টিফিকেটের বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে সামনে আসার পরই তাকে সাময়িক বরখাস্ত করা সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং অনেক সময় প্রশাসনের অজানা বিষয়ও তাদের মাধ্যমে প্রকাশ পায়। তাই সাংবাদিকদের সহযোগিতা করা এবং তাদের জানার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি জোর দিয়ে বলেন, “তথ্য না দিলে সমাজ অন্ধকারে থেকে যাবে। তাই স্বাস্থ্য বিভাগের সকল তথ্য সাংবাদিকদের কাছে উন্মুক্ত রাখতে হবে।”

পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম নিয়েও খোঁজখবর নেন মন্ত্রী এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মন্তব্য (০)





image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

  • company_logo