• সমগ্র বাংলা

বগুড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির আয়োজনে শুক্রবার সকালে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। এসময় তিনি বলেন, সনাতনীরা সর্বদাই বিএনপি এবং ধানের শীষের উপরে আস্থা রেখেছেন।

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া সদরসহ জেলার সাতটি আসনেই সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা নিজেদের ভোট দেয়ার মাধ্যমে বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করেছেন। এজন্য শুরুতেই তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাদশা বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়ার সন্তান। নিজের পৈত্রিক ভিটার সাধারণ মানুষ তার কাছে পরিবারের সমান।

রাজনৈতিক বৈষম্যে বিগত ১৭ বছর এই বগুড়া যে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছেন তা অবশ্যই তারেক রহমানের হাত ধরেই দূর হবে। ইতিমধ্যেই দ্রুততম সময়ে বগুড়া বিমানবন্দর চালুকরণ, ঢাকা-বগুড়া রেলপথ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ, তিন হাজার কোটি টাকা ব্যয়ে করোতোয়া নদী রক্ষা প্রকল্প, সিটি কর্পোরেশন বাস্তবায়নসহ একাধিক উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে। বগুড়ার মানুষ নিঃস্বার্থভাবে বিগত প্রতিকূল সময়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এই বগুড়ার পুত্রবধূ প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমানকে ভালবেসে গেছেন। কারণ জিয়া পরিবার এই বগুড়াবাসীর একান্তই আপনজন। এই ভালবাসার ঋণ কোন কিছু দিয়েই পরিশোধ করা সম্ভব না তবে সমতার উন্নয়নের মধ্য দিয়ে বগুড়াবাসী তার প্রাপ্য উন্নয়ন অবশ্যই পাবেন। তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সদর আসন ছেড়ে দিয়েছেন তাই দেশ ও বিশেষ করে বগুড়ার বৃহত্তর উন্নয়নের স্বার্থে এই আসনে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে আবারো বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ডা: এন সি বাড়ই, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য দিলীপ কুমার দেব, জেলা কমিটির সাবেক সভাপতি অমৃত লাল সাহা, সংগঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমর দাস, সাংগঠনিক সম্পাদক অসীম দাস,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সংগঠনের সহ-সভাপতি ও যুবদল নেতা সুজিত জয়সোয়াল, সংগঠনের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, দিপক রায়সহ নেতৃবৃন্দ।

আয়োজন প্রসঙ্গে সংগঠনের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, সম্প্রীতির এই বাংলাদেশে একমাত্র বিএনপির হাত ধরেই সনাতনীরা তাদের ন্যায্য অধিকার ও সম্মান পেয়েছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত সনাতনী সমাবেশে বগুড়ার সনাতন ধর্মাবলম্বী সকলে ধানের শীষে ভোট দেয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এবারো একই ধারাবাহিকতায় সকলে আসন্ন সদরের উপনির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পাশে থাকবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরে পরকীয়া দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে বৃদ্ধকে কিলঘুষ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় পরকীয়া সম্পর্কের...

image

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানম...

image

বগুড়ায় উত্তরা বাইক সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফ...

বগুড়া প্রতিনিধি :  বগুড়ায় এসিআই মটরস (ইয়ামাহা) এর পরিব...

image

দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ফিরোজ ...

image

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের ...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ন...

  • company_logo