ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার চকাদিন চককুতুব সুবহানিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখা ও চকাদিন মাদ্রাসা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাও: কাজী মো: মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, মাদ্রাসার মুহতামিম মুফতি মো: আব্দুর রউফ, মাদ্রাসার শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের মধ্যে সবচেয়ে বড় ক্বওমী মাদ্রাসা ও এতিমখানাটির উন্নয়ন করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।
কক্সবাজার প্রতিনিধি : উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গো...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ চা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ ...
জামালপুর প্রতিনিধি : বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো সামাজিক ব্যাধি সমূলে উ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ চনক্ক চন্দ্...

মন্তব্য (০)