• লাইফস্টাইল

সেহরির সময় বেশি পানি পান কতটা স্বাস্থ্যকর

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শরীর একসঙ্গে খুব বেশি পানি ধরে রাখতে পারে না। সে জন্য সেহরির শেষ মুহূর্তে অতিরিক্ত পানি পান করা ঠিক নয়। কারণ অতিরিক্ত পানি পানের ফলে কিডনি দ্রুত তা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। ফলে ফজরের কিছু সময় পরই আবার তৃষ্ণা অনুভূত হতে পারে। অনেক ক্ষেত্রে পেট ভারি লাগা, ফাঁপা ভাব কিংবা অস্বস্তিও দেখা দিতে পারে। তাই রমজানে রোজা রাখতে গিয়ে পানিশূন্যতা নিয়ে দুশ্চিন্তা থাকে।

সেই ভাবনা থেকেই অনেকেই সেহরির একেবারে শেষ সময়ে এক গ্লাস নয়, কয়েক গ্লাস পানি একসঙ্গে পান করে থাকেন। ধারণা করা হচ্ছে— এতে সারাদিন পিপাসা কম লাগবে। কিন্তু বাস্তব চিত্র বলছে— এই অভ্যাস সব সময় উপকারে আসে না।

সবচেয়ে ভালো উপায় হচ্ছে— ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সময়টাকে কাজে লাগানো। এই পুরো সময়জুড়ে অল্প অল্প করে পানি পান করলে শরীর ধীরে ধীরে তা শোষণ করতে পারে। তাই সেহরির সময় মাঝারি পরিমাণ পানি পান যেতে পারে। একসঙ্গে পানি পান না করাই ভালো।

তা ছাড়া রোজার সময় পিপাসা লাগার বিষয়টি শুধু পানির পরিমাণের ওপর নির্ভর করে না। শরীরের লবণ ও পানির ভারসাম্য এখানে বড় ভূমিকা রাখে। শেষ সময়ে বেশি পানি খেলেও যদি ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্তভাবে পানি না খাওয়া হয়, তাহলে এ ভারসাম্য ঠিক থাকে না। ফল হিসেবে দিনের বেলায় তৃষ্ণা বেড়ে যায়।

সব মিলিয়ে বলা যায়, সেহরির শেষ সময়ে বেশি পানি খাওয়া কোনো জাদুকরী সমাধান নয়। বরং সঠিক সময়ে, সঠিক পরিমাণে পানি পান ও সুষম খাবার গ্রহণই রোজায় সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

সুতরাং রমজানের রোজায় শরীর সুস্থ রাখতে হলে তাড়াহুড়ো নয়, চাই সচেতন অভ্যাস। সেহরির খাবারও এখানে গুরুত্বপূর্ণ। ফলমূল, শাকসবজি ও আঁশযুক্ত খাবারে প্রাকৃতিকভাবে পানি থাকে, যা শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। অন্যদিকে অতিরিক্ত লবণাক্ত, ভাজাপোড়া বা ঝাল খাবার খেলে দিনের বেলায় পিপাসা আরও বাড়তে পারে।

মন্তব্য (০)





image

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্কঃ বর্ষা মানেই বজ্রপাতের উঁকিঝুঁকি। প্রক...

image

থ্যালাসেমিয়া: ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি, প্রতিরোধে...

নিউজ ডেস্ক : বাংলাদেশে থ্যালাসেমিয়া এখন একটি বড় জনস্বাস্থ্...

image

বৈশাখে বাড়িতে অতিথি, আপ্যায়ন করুন আম ও দইয়ের লাচ্ছি দিয়ে

নিউজ ডেস্ক : বৈশাখে বৃষ্টির বদলে শুরু হয়েছে কাঠ ফাটা রোদ। এই...

image

এবার আরও স্বল্পমূল্যের এআই মডেল উন্মোচন করল ডিপসিক

তথ্য প্রযুক্তি ডেস্ক : চীনের স্টার্টআপ ডিপসিক শুক্রবার নতুন একটি কৃত্রিম...

image

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব সবজি!

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। বাইরে...

  • company_logo