• সমগ্র বাংলা

জামালপুরে ২৬ কেজি গাঁজাসহ আটক Copied from: https://rtvonline.com/

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি :  জামালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যের প্রায় ২৬ কেজি গাঁজাসহ আমির হোসেন (৪১) নামে চালককে আটক করেছে জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১। এ ছাড়া প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ময়মনসিংহ-জামালপুর সড়কের কানিল রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের জামালপুর সিপিসি-১ এর সদস্যরা মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা সদরের কানিল রেলগেট এলাকায় গাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশির পর ২৫ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং চালক আমির হোসেনকে আটক করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আটক আমির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, বুধবার সকালে আটক আমির হোসেনকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

  • company_logo