ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধিঃ মালিকের টাকা জমা না দেয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ২ মার্চ দিবাগত রাত সাড়ে তিন টায় খুলনা জেলার সোনাডাংগার এক বাড়ী হতে চট্টগ্রামের তৈলারদ্বীপ পুর্ব বারখাইনের মৃত মফজল আহমদের পুত্র মো: আলী (৩৮) কে গ্রেপ্তার করেছে। তিনি চাক্তাই সোবান সওদাগর রোড়ের মদিনা ষ্টোরে কর্মচারী ছিলেন।
মো: মোর্শেদ নামের চাক্তাই মুদির দোকানের কর্মচারী মো: আলীকে ইসলামী ব্যংক হতে ২৪ লাখ টাকা তুলে কৃষি ব্যাংকে জমা দেয়ার জন্য পাঠানো হলে তিনি ইসলামী ব্যাংক হতে টাকা তুলে কৃষি ব্যংকে জমা না দিয়ে লাপাত্তা হন। এ ঘটনায় মোর্শেদ কামাল থানায় মামলা করেন । তার দায়ের করা মামলার এজাহারে বলা হয় যে, মো: মোর্শেদ কামাল (৪২) পেশায় ব্যবসায়ী। ৭/৮ বছরের কর্মচারী মো: আলী কে ২৩ ফেব্রুয়ারী ব্যাংকে টাকা তুলতে পাঠান। কিন্তু ইসলামী ব্যাংক হতে টাকা তুলে কৃষি ব্যাংকে জমা না করে পালিয়ে যায়। তদন্ত কর্মকর্তা ও চাক্তাই ফাড়ির ইনচার্জ এস.আই মোবারক হোসেন তথ্য প্রযুক্তির সাহায্যে মো: আলীর অবস্থান সনাক্ত করেন।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সোনাডাংগা থানা এলাকা হতে দোকানের উক্ত কর্মচারী মো: আলী কে গ্রেপ্তার করা হয়, এ সময় তার কাছ কে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্দার করা হয়। এ বষিয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোলাইমান বলেন, গ্রেপ্তারকৃত কর্মচারী মো: আলীকে আদালতে প্রেরন করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...
পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

মন্তব্য (০)