ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে প্রবেশ করেন। তবে নির্ধারিত অফিস সময় পার হলেও কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। এ সময় প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।কর্মকর্তার অফিসে ঝুলছিলো তালা।
দীর্ঘ সময় অপেক্ষার পরও সংশ্লিষ্ট কাউকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।”
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আগুনে সব হারিয়ে যখন দিশেহারা ভূমিহীন...
নড়াইল প্রতিনিধিঃ আগামী ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী...
চট্টগ্রাম প্রতিনিধিঃ মালিকের টাকা জমা না দেয়া এক ব্যক্তিকে গ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী&nda...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দো...

মন্তব্য (০)