• সমগ্র বাংলা

বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ অবরুদ্ধ, দুই ঘন্টা পর উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় স্থানীয় সাংসদ আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখে। পরে   ২ ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামের পেশাজীবি সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। 

জানা যায়, বাংলা‌দেশ জামায়াত ইসলামী পেশাজীবি সংগঠন আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান সাংসদ আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, 'আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।' এরপরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

পরে শহরে এনসিপির কার্যালয়ে গিয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের জানান, বিকেএমইএ'র সভাপতিকে তিনি ফ্যাসিস্ট বলেছেন এবং তিনি যৌক্তিক মন্তব্য করেছেন। বিকেএমইএ'র সভাপতি জুলাই অভ্যুত্থানকে "তান্ডব" বলেছেন দাবি করে তাকে ক্ষমা চাইতে বলেন আব্দুল্লাহ আল আমিন। তা না হলে সাধারণ ছাত্র জনতা ফ্যাসিস্টদের আবারও প্রতিহত করতে রাজপথে নামবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ইফতার মাহফিলে বিকেএমইএর সভাপতি হাতেমকে ফ্যাসিস্টদের দোসর বলায় তার সমর্থকরা সাংসদকে ঘেরাও করে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলি।পরে রাত ৮টায় সাংসদ আল আমিনকে আমরা উদ্ধার করি।

মন্তব্য (০)





image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

  • company_logo