• বিনোদন

সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অভিনেত্রীর উপস্থাপনায় কথা বলার ধরন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এবার সেই সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট।

অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়াকে একটি সিনেমার নাম বলতে বলা হয়েছিল, যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ রয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আলিয়ার কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। সেখানে লালগালিচায়  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একটি বড় অংশের দাবি— কথা বলার সময় আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনায় দেখা গেছে, উত্তর দেওয়ার সময় আলিয়া ভাটের মুখভঙ্গি অস্বাভাবিক ছিল এবং তিনি অহেতুক নাটকীয়তা করেছেন। দীর্ঘক্ষণ ভেবে আলিয়া ‘গন গার্ল’ সিনেমাটির নাম নিলেও তার সেই সময়ের অভিব্যক্তি নিয়ে ট্রল থামছে না।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠলেও চুপ ছিলেন আলিয়া ভাট। তবে এবার সেই সমালোচনার জবাব দিলেন তিনি। কিছুটা বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী প্রশ্ন করেন, কেন ওই সামান্য মুহূর্ত বা তার অভিব্যক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে?

নিজের অবস্থান পরিষ্কার করে আলিয়া ভাট বলেন, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন। দীর্ঘ সময় আগে দেখা সিনেমার গল্প মনে করতে গিয়েই তার অভিব্যক্তিতে কিছুটা দ্বিধা বা ভাবুক ভাব চলে এসেছিল। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার উদ্দেশ্য তার ছিল না বলেও জানিয়েছেন আলিয়া ভাট।

 

মন্তব্য (০)





image

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...

image

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে কী?

বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্...

image

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক : অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতা...

image

দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্তে পরীমনি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর ...

image

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর ঝুলিতে ম...

  • company_logo