• সমগ্র বাংলা

কিশোরগঞ্জের তাড়াইলে ফসলি জমিতে মাটি কেটে গর্ত করে বেরিবাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কৃষি জমির মালিকানা নির্ধারণ না করে এবং জমির মালিকদের না জানিয়ে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা প্রভাব খাটিয়ে জোর করে কৃষকদের জমি থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছেন। এতে কয়েকশ' একর ফসলি জমির বোরো ধান হুমকির মুখে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষকরা।

রবিবার  দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে তাড়াইল উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন পালিত হয়।

কৃষকরা জানান, কোনো ধরনের ক্ষতিপূরণ নির্ধারণ বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের আবাদি জমিতে মাটি ভরাট ও নির্মাণকাজ শুরু করা হয়েছে। ফলে চলতি মৌসুমের ফসল নষ্ট হয়েছে এবং বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে।

তাদের অভিযোগ,  দামিহা ইউনিয়ন বিএনপির সভাপতি  তনু ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বায়েজিদের ছত্রছায়ায় এসব কার্যক্রম চলছে। তারা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের ন্যায্য দাবি উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল করে বাঁধ নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া হাওর এলাকায় প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ বেরিবাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম জানান, ' প্রকল্পের বাইরে কিছু কৃষকের জমি থেকে বেরি বাঁধের জন্য মাটি কাটা হয়েছে - এমন অভিযোগ পাওয়ার পর বর্তমানে কাজ বন্ধ আছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সাথে কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

  • company_logo