ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডে পদোন্নতির দাবিতে কর্ম বিরতি পালন এবং বিক্ষোভসহ চেয়ারম্যানের অফিস কক্ষে তালা দিয়েছে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারিরা। আজ রবিবার দুপুর থেকে ২ ঘন্টা ব্যাপি ওই কর্মসূচি পালন করে তারা। এসময় নিজ কক্ষে অবরুদ্ধ অবস্হায় ছিলেন বোর্ড চেয়ারম্যানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
জানা গেছে, শিক্ষা বোর্ডে ১০৮ জন স্থায়ী কর্মচারীর দীর্ঘ সময় ধরে পদোন্নতি প্রক্রিয়া থমকে আছে। কর্মচারীদের অভিযোগ, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে তারা যোগদান করলেও এখন পর্যন্ত মাত্র ২০ জনের পদোন্নতি হয়েছে। যোগ্যতা থাকা সত্তেও ১০ বছর ধরে পদোন্নতি ছাড়াই বছরের পর বছর একই পদে রাখা হয়েছে ৮৮ জন কর্মচারীকে।
ইতমধ্যে পদোন্নতি ছাড়াই একজন অবসরে এবং ৩জন মৃত্যুবরন করেছে। পদোন্নতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন তারা। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও পদোন্নতি জুটেনি তাদের ভাগ্যে। পদোন্নতির বিষয় সুরাহা না পর্যন্ত কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মোওদুদ-উল-করীম বাবু বলেন, আমরা ২০০৬-২০০৮ সালে যোগদান করেছি। ২০১৪ সালে চাকরি স্থায়ীকরণের ৩ বছর পর অর্থাৎ ২০১৭ সালে ২০ জনের পদোন্নতি হয়। কিন্তু এরপর দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও পদোন্নতি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা বারবার কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও তারা কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম দাবির যৌক্তিকতা স্বীকার করে বলেন, বিগত ১৭ বছর ধরে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে মামলা চলছিল। পদোন্নতির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা ও সিস্টেম অনুসরণ করতে হয়। জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গ্রাম বাংল...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নৃশংসভাবে ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লাঙ্গলবন্দর ব্রি...

মন্তব্য (০)