• সমগ্র বাংলা

অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খাল জোরপূর্বক দখলের অভিযোগে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে। 

রবিবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পেশকার আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা।

সূত্রে জানা যায়, রবিবার লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিলেন কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড এর লোকজন।

স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সহকারী কমিশনারকে (ভূমি) তৌফিকুর রহমানকে অবগত করলে ওই দিন সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান সরজমিনে গিয়ে উপস্থিত হন। তিনি খাল ভরাটের দায়ে তিন ব্যক্তিকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাল ভরাটের অপরাধে তিন জনকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নিতে নিদের্শ দেওয়া হয়েছে। এছাড়াও সবার জানা উচিত, সরকারি খাল ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ সরকারি খাল ভরাট ও দখল করলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় খেজুরের প্যাকেটে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ বাসযাত...

বগুড়া প্রতিনিধি : খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো ৬ হাজার...

image

পাবনায় দাদি-নাতনি হত্যা: মূল আসামি গ্রেফতার; সরঞ্জামাদি উ...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে ...

image

পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা হেরিট...

image

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারব...

টাঙ্গাইল প্রতিনিধি: মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাস...

image

বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় প্রধান...

  • company_logo