ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সাত বছর বয়সি শিশু সিরাজুল আল্ শামসকে হত্যার ঘটনায় নেপথ্য কারন স্বীকার করেছে আপন চাচাতো ভাই আমানুর রহমান আমান। চাচার সম্পত্তিতে ওয়ারিশ শূন্য করতে হত্যাকান্ড ঘটিয়েছে সে।
অভিযুক্ত আমানুর রহমান আমান (২১) আমরুলবাড়ী ডাঙ্গাপাড়ার মজিদুল ইসলামের ছেলে।
আপন চাচা মমিনুল ইসলামের একমাত্র ৭ বছর বয়সি সন্তান সিরাজুল আল্ শামসকে গত শুক্রবার ইফতারির পর গলাটিপে এবং ছুরিরকোপে নৃশংস ভাবে হত্যা করেছিল সে। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করাসহ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত পুলিশের কাছে তুলে দিয়েছে আমান। নৃশংসতার ক্ষত চিহ্ন রয়েছে শিশুটির শরির জুড়ে। গলা হাতপায়ের রগ্ কাটা ছাড়াও অসংখ্য ক্ষত রয়েছে শরিরে।
এব্যাপারে আজ রবিবার দুপুরের দিকে পুলিশ সুপাের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের কাছে ব্রিফ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আনোয়ার হোসেন।
পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...
যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

মন্তব্য (০)