ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে স্বাধীন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) ভোর ৬টার দিকে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাধীন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত হবিবর প্রামানিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে নানা জটিলতা দেখা দেয় তার শরীরে। দীর্ঘ সময় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, তিন বোন, স্ত্রী ও তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রেখে গেছেন। তার বাবা আগেই মারা গেছেন।
স্বাধীন হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...
ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

মন্তব্য (০)