• সমগ্র বাংলা

“যে ধানের শীষে ভোট দিয়েছে আর যে দেয়নি তাদেরসহ আমি দুই উপজেলার সকল শ্রেণিপেশার সকল মানুষের এমপি” এমপি রেজু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেছেন, যে ধানের শীষে ভোট দিয়েছেন আমি তারও এমপি আবার যে ধানের শীষে ভোট দেননি আমি তারও এমপি। আমি দুই উপজেলার সকল ধর্মের সকল শ্রেণিপেশার মানুষের এমপি। সকল বিভেদ ভুলে এক সময়ের রক্তাক্ত জনপথ হিসেবে পরিচিত এই অঞ্চল হবে উন্নয়ন আর শান্তির জনপদ। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই থানায় সমান ভাবে উন্নয়নের কাজ করবো। সেই ক্ষেত্রে রাণীনগর উপজেলা থেকে এর যাত্রা শুরু হবে। রাণীনগর উপজেলায় আমার বাড়ি নয় তাই রাণীনগর থেকে সকল শুভ কাজের সূচনা করতে চাই। এর জন্য আমার নেতা কর্মীদের ধৈর্যশীল হয়ে আমাকে সকল ক্ষেত্রে সহযোগীতা করতে হবে। নেতৃত্বের অন্তরালে কোন অপকর্ম এবং বেপরোয়া আচরণে এই জনপদের মানুষ কোন ধরণের কষ্ট পাক সেটা বরদাস্ত করা হবে না।

তিনি আরো বলেন বর্তমান সরকারের ৩১ দফাকে সামনে রেখে আমার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক উন্নয়নের কাজ অব্যাহত রাখবো। এই আসনের জনগণ আমাকে তাদের আমানত “ভোট” দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। তাদের জানমালের নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথানত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার কাছ থেকে গঠনমূলক সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে এই আসনে কাজ করে যাবো। এই আসনকে একটি মডেল আসন হিসেবে বিনির্মাণ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

শুক্রবার বিকেলে নওগাঁর রাণীনগরে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু এই কথাগুলো বলেন। রাণীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ১নং খট্টেশ^র রাণীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আয়েন উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক মো: মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, সাখাওয়াত হোসেন।

এছাড়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথিকে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংবর্ধনা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইফতার মাহফিলে যোগ দেন প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে এমপি পুত্র যুবদল নেতা সজিবকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অধ...

image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

  • company_logo