• লিড নিউজ
  • রাজনীতি

দেশ ভালো নেই: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ ভালো নেই। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সরকারি দলের দায়িত্বশীলদের কিছু কথাবার্তা এমন পরিস্থিতির কারণ। এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকারি দলের কেউ যাতে অপরাধীদের পাশে না দাঁড়ান সেই আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, সরকারের ভালো কাজে অবশ্যই পাশে থাকবে বিরোধীদল। তবে জনগণ ও আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কিছু হলে ছাড় দিবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

নামাজ শেষে বের হয়েই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। শুরুতেই রমজান ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি, সবাইকে দোয়া করতে বলেন যাতে দেশ ভালো থাকে।

জামায়াত আমির বলেন, দেশ ভালো থাকার জন্য সরকারি দল বিরোধী দল ও নির্দলীয় যারা আছেন সবাইকে কাজ করতে হবে। কারণ দেশ ও সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকব। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকার যেন এদিকে যথাযথ মনোযোগ দেন। বিশেষ করে সরকারদলীয় কেউ যেন এসব অপরাধের দায়দায়িত্ব না নেন এবং এসব অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকজন দাঁড়ানো শুরু করেন, তবে এ সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব হবে না। সরকারি দলের লোকজন যদি এই সদিচ্ছা দেখাতে পারেন তবে সমাজ এবং দেশ ভালো থাকবে। আমরা এটাই প্রত্যাশা করি।

নির্বাচনের পর নতুন সরকারের অধীনে দেশ কেমন চলছে? এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অবস্থা ভালো নেই। এর জন্য সরকার দলের কিছু দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ কেউ কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে অস্থির করে তুলছে এবং সমাজকে উসকে দিচ্ছে। এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালো থাকবে কিভাবে, এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।

এসময় তিনি বলেন সরকার যদি ভালো কাজ করে তাতে অবশ্যই বিরোধীদলকে পাশে পাবে। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এমনকি আল্লাহর দ্বীনের কোনো বিষয়ের বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেখানে ছাড় দেবে না বিরোধীদল।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo