• সমগ্র বাংলা

গোপালপুরে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “মাদক না বলুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান" —এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিটি পরিচালিত হয় গোপালপুর উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা, জিবিজি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রবি আলম (ফটিক)-এর নির্দেশনায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল তরফদার, শ্রমিক নেতা মিন্টু মিয়া, জুলাই আন্দোলনের ছাত্রনেতা মানিক হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

মন্তব্য (০)





image

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানবব...

কুড়িগ্রাম প্রতিনিধি: একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপু...

image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

  • company_logo