• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়ক: সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১৫ কি.মি. দীর্ঘ ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়কে বগাপুতা খালের উপর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দুপাশে সংযোগ সড়ক না থাকায় গত ৩ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে সেতুটি। ফলে সেতুটি যোগাযোগের ক্ষেত্রে কোন কাজেই আসছে না। ২০২০ সালে সড়ক ও জনপথ বিভাগ ১১৫ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়ক নির্মাণের কার্যাদেশ দেয়। তাহের ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের কাজটি পায়। কার্যাদেশ পাওয়ার পর করোনা মহামারী প্রতিকূলতার মাঝে ঠিকাদারী প্রতিষ্ঠান ৯ কি.মি. সড়কের কাজ সম্পন্ন করে। কিন্তু ৯নং এলএকেস বগাপুতা অংশে প্রায় ২ কি.মি. এবং ১০নং এলএকেস এর ৬টি মৌজার ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয় বাঁধার মুখে ৪ বছর ধরে রাস্তা ও সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বগাপুতা খালের উপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৩১ দশমিক ৮২৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। এই সেতুর চার পাশে বগাপুতা গ্রামের প্রায় ১০টি পরিবারের জমি রয়েছে। সরেজমিন মাঠে গেলে জমির মালিক মজিবুর রহমান, আব্দুস ছাত্তার, আব্দুল লতিফ, আব্দুর রাশিদ জানান, কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন না হওয়ায় আমরা জমির মূল্য পাচ্ছি না। আমরা টাকা না পেলে সংযোগ সড়ক করতে দেয়া হবে না। সেতুটি চালু না হওয়ায় পাশের একটি জরাজীর্ণ পুরাতন সেতুর উপর দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার হালকা ও ভারী যানবাহন পারাপার হচ্ছে।

ঈশ্বরগঞ্জ পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বাবুল মিয়া জানান, এই আঞ্চলিক সড়ক দিয়ে কেন্দুয়া ও আঠারবাড়ী রোড়ের ঢাকাগামী দুরপাল্লার বাস ঝুঁকি নিয়েই চলাচল করছে।

ঈশ্বরগঞ্জ রেন্ট-এ কার ক্লাবের কার্যকরি সভাপতি মফিজ উদ্দিন জানান, বগাপুতা সেতুতে সংযোগ সড়ক না থাকায় পাশের সরু পুরাতন সেতুর উপর দিয়ে পারাপারের সময় চরম যানজটের সৃষ্টি হয়। ঈশ্বরগঞ্জ হতে বগাপুতা পর্যন্ত প্রায় ৬ কি.মি. রাস্তার এমন বেহালদশা যে, জীবিকার তাগিদ ছাড়া এ রাস্তা দিয়ে গাড়ী চালাতে আমরা রাজি নই। যাত্রীবাহি পরিবহন ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক বোঝাই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ঈশ্বরগঞ্জ ও রায়বাজারে সরবরাহের একমাত্র সড়ক পথ এটি।

ট্রাক চালক আব্দুল গফুর জানান, নতুন সেতু চালু না হওয়ায় বগাপুতা খালের পুরাতন সেতুর উপর দিয়ে পণ্য বোঝাই ট্রাক নিয়ে পারাপার হওয়ার সময় খুব ভয় হয়। কখন জানি দুর্ঘটনা ঘটে যায়।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, বগাপুতা সেতুর পাশের জমির মালিকদের ৭ ধারা নোটিশ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সাপ্তাহে প্রাক্কলন তৈরি করে ভূমি অধিগ্রহণের প্রায় ৩৭ কোটি টাকা চেয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় টাকা ছাড় করলে ৮ ধারা সম্পন্ন করে সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করা হবে।

মন্তব্য (০)





image

সংরক্ষিত নারী আসন পেতে বিএনপিতে আলোচনায় ঝড় ফোড়াতুন নাহার ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের উত্তরের পিছিয়ে পড়া জনপদ ঠাকুরগাঁও...

image

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালী...

image

গোপালপুরে মাদ্রাসায় রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে নারী...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাই...

image

জুনিয়র বৃত্তি পরীক্ষায় চাটমোহরের অরবিটল লিংক স্কুল সেরা

পাবনা প্রতিনিধি : ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় পাবনার চ...

image

ফরিদপুরে ইজিবাইক চোরচক্রের জাল ভেঙে দিল পুলিশ: ১৮টি ইজিবা...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সক্রিয় একটি সংঘবদ্ধ ইজিবাইক চোর...

  • company_logo