• সমগ্র বাংলা

গোপালপুরে মাদ্রাসায় রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর পৌরসভার নন্দনপুর ভুয়ারচক এলাকায় এক মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে শিউলী বেগম (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

শিউলী বেগম মাইজবাড়ী এলাকার মোঃ মিন্টু মিয়ার স্ত্রী। তিনি সাম্প্রতিক সময়ে নন্দনপুর ভুয়ারচক এলাকায় তার পিতার বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি মদিনাতুল উলুম নিজামিয়া মাদ্রাসা ও এতিমখানায় রান্নার দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার দিন ভোরে তিনি মাদ্রাসার রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় চুলার আগুনের সূত্র ধরে তিনি অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা।

খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ...

image

ফরিদপুরে গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছা...

ফরিদপুর প্রতিনিধি : সংগঠন নিষিদ্ধ হওয়ার পর ফরিদপুরে ভিন্ন আঙ...

image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র...

গাইবান্ধা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ...

image

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: অপতৎপরতা রু...

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়...

image

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানবব...

কুড়িগ্রাম প্রতিনিধি: একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপু...

  • company_logo