• সমগ্র বাংলা

ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। আজ  সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০-২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। যশোর রেল পুলিশের এস আই জৌতিষচন্দ্র বর্মন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আমরা ধারণা করছি ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি: রমজান মাস উপলক্ষে নওগাঁর রাণীনগরের সুবিধা ব...

image

দিনাজপুরে পৃথক স্থানে গলায় ফাঁস দেওয়া নারীর এবং রিক্সা চা...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী পরিত্যক...

image

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ভারতীয় নেশা সিরাপ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের সীমান্ত গ্রাম আষ্করপুরের ...

image

ফুলবাড়ীতে ট্রাক চাপায় নারী আরোহিসহ অটোভ্যান চালক নিহত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীর বলিভদ্রপুর এলাক...

image

বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়াতে মোজাম উদ্দিন শাহ (৫৫) ন...

  • company_logo