ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুলাল(৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার কেওডালা এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী।
নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ি সীমান প্রাচীর বেয়ে সাজিত নামের এক কিশোর এসে তাকে পিঠে থাপ্পর দেয় সেও দুষ্টমি করে থাপ্পর দিলে সাজিত তার পরিবারকে মারাধরের কথা জানালে ওসমান গনিকে সাজিতের পরিবারের লোকজন মারধর করে। এসময় ছেলেকে বাঁচাতে গেলে দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যায়। পরে তাকে উদ্ধার প্রথমে পুলিশ ফাঁড়িতে নিলে অবস্থা অবনতি হলে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের সীমান্ত গ্রাম আষ্করপুরের ...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীর বলিভদ্রপুর এলাক...
বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়াতে মোজাম উদ্দিন শাহ (৫৫) ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: আগামীর ঈশ্ব...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত...

মন্তব্য (০)