• সমগ্র বাংলা

টেকনাফে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি:  টেকনাফের শাহপরীতে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তি হচ্ছে মিয়ানমারের মংডু নাপিতের ডেইল এলাকার  মৃত বাছা মিয়া ছেলে নুরুস সাফা(৪৭)। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ( ২৪ ফেব্রুয়ারি)  মঙ্গলবার ভোর ৫ টায় কোস্ট গার্ড  শাহপরী আউটপোস্টের সদস্যরা কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় ১টি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।

মন্তব্য (০)





image

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় বিশাল চাকুরি মেলা

নওগাঁ প্রতিনিধি: দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস...

image

চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে এমপি পুত্র যুবদল নেতা সজিবকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অধ...

image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

  • company_logo