• লাইফস্টাইল

রমজানে চিয়া সিড খাওয়ার সেরা সময় কোনটি, জেনে নিন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রমজান মাসে চিয়া সিড খাওয়ার সময় নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে—সেহরিতে খাবেন, নাকি ইফতারে? আসলে এটি দুই সময়েই খাওয়া যায়, তবে উপকারিতার দিক থেকে ইফতারই অধিকাংশ মানুষের জন্য বেশি উপযোগী।

সেহরিতে চিয়া সিড

সেহরির পূর্বে ১৫–২০ মিনিট আগে এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড খাওয়া যেতে পারে। এটা কিছুটা সময় পেট ভরা রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। তবে শুধু চিয়া সিডের পানি খেয়ে সেহরি সম্পন্ন করা ঠিক নয়। এতে পর্যাপ্ত ক্যালরি, প্রোটিন বা অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না। তাই ডিম, ডাল, সবজি, ভাত বা রুটির মতো সুষম খাবারের সঙ্গে চিয়া সিড রাখা উচিত।

ইফতারে চিয়া সিড

ইফতারের সময় চিয়া সিড খাওয়ার সুবিধা তুলনামূলক বেশি। অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখা চিয়া সিড সরাসরি পানীয় হিসেবে খাওয়া যায়, অথবা ফলের সালাদ, লাচ্ছি কিংবা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়া যায়। সারাদিন রোজার পর এটি শরীরকে হাইড্রেট করতে সহায়তা করে, হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে এবং অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে। এছাড়া রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পরামর্শ

রমজানে অনেকেই পর্যাপ্ত পানি ও আঁশযুক্ত খাবার কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যে ভোগেন। এ ক্ষেত্রে সেহরিতে ভেজানো চিয়া সিড উপকারী হতে পারে। তবে মনে রাখতে হবে, এটি কখনোই পূর্ণাঙ্গ খাবারের বিকল্প নয়।

রমজানে চিয়া সিড খাওয়ার সেরা সময় ইফতার—এতে শরীর দ্রুত পুষ্টি ও পানির ঘাটতি পূরণ করতে পারে। তবু সুষম খাবারের সঙ্গে মিলিয়ে সেহরিতেও এটি রাখা যায়। মূল কথা হল, চিয়া সিড যেন সঠিক খাবারের পরিপূরক হয়, বিকল্প নয়।

 

মন্তব্য (০)





  • company_logo