• সমগ্র বাংলা

কে ভোট দিয়েছে-কে দেয়নি সেটা বিবেচ্য নয়, সবাই আমার লোক : মোস্তাফিজুর রহমান বাবুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর-০৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, “আমাকে কে ভোট দিয়েছে, কে দেয়নি সেটা আমার বিবেচ্য নয়। যারা ভোট দিয়েছেন তারা আমার, যারা দেননি তারাও আমার।

সবাইকে নিয়ে, দলমত নির্বিশেষে অন্যায়-দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তুলতে চাই। সোমবার (২৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত এমপির সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) জিন্নাতুল আরা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন গনঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্য, ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ বক্তব্য রাখেন। সভায় অংশগ্রহণকারীরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে উপজেলা প্রশাসন।পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তিনি সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান।

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়াই তার অঙ্গীকার। সভায় উপস্থিত অতিথিরা এমপির এই বক্তব্যকে ইতিবাচক এবং মানবিক মনে করেছেন। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগে মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে।

আলোচনা শেষে দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিশেষে উপস্থিত অতিথিদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল...

image

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়...

নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদ...

image

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা আছে নারায়ণগঞ্জে প্রতিমন্ত্রী শেখ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ...

image

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় বিশাল চাকুরি মেলা

নওগাঁ প্রতিনিধি: দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস...

image

চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে এমপি পুত্র যুবদল নেতা সজিবকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অধ...

  • company_logo