ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ এক সময় দল পালার জন্য সরকারের টিআর কাবিখা প্রকল্প দেয়া হতো। ওই টাকা দিয়ে দল পরিচালনা করা হতো। এখন থেকে টিআর কাবিখা প্রকল্পের টাকায় মসজিদ, মন্দির, গীর্জার উন্নয়নে ব্যয় করা হবে। কোন প্রকল্প থেকে সিঙ্গেল পয়সাও আমার পকেটে ঢুকবে না। আমার কাজের কোন বৈষম্য থাকবে না। সরকারের ভাল কাজে আমরা সহযোগিতা করবো। মন্দ কাজের সমালোচনা করবো। সরকারের সকল সিদ্ধান্ত ভালো হলেও বাস্তবায়নে নানা ত্রুটি থাকে। চাটমোহর বড় উপজেলা হিসেবে বরাদ্দ বেশি থাকবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক মুহাম্মদ আলী আছগার উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে, ভূমি অফিসের দুর্নীতির ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লূত হয়ে তিনি বলেন, মহান আল্লাহ তা'আলা আমাকে যে এতবড় দায়িত্ব দিয়েছেন সেই আমানত আমি যেন রক্ষা করতে পারি। সে জন্য সকলের দোয়া এবং সহযোগিতা চাই।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, জামায়াতে ইসলামের চাটমোহর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার ইগনাসিউস গোমেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা চাটমোহরে নির্বাচন পরবর্তী সহিংসতা, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, চিকিৎসক নিয়োগ, রমজানে বাজার মনিটরিং, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতামত ব্যক্ত করেন।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ এক সভা অন...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ হজ্জ ও প্রবাসী যাত্রীদের যেন বিমা...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজির সাথে মুখোমু...
নিউজ ডেস্কঃ রাজধানীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)