• সমগ্র বাংলা

‎মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘন্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

‎সংঘর্ষের হামবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘন্টা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দুইজন।

‎মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মূলত, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

মন্তব্য (০)





image

‎হবিগঞ্জে ওসিকে ফোনে অশালীন মন্তব্য, উপজেলা বিএনপি সভাপতি...

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ...

image

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জন নি...

image

লালমনিরহাটে কর্মকর্তাদের সাথে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা...

লালমনিরহাট প্রতিনিধি: জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা গনের সা...

image

শহর পরিচ্ছন্ন করতে ফজরের পরে শতাধিক কর্মী নিয়ে রাস্তায় ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখত...

image

ফরিদপুরের নগরকান্দায় নিষিদ্ধ আ’লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

ফরিদপুর প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃ...

  • company_logo