• সমগ্র বাংলা

ফরিদপুরের নগরকান্দায় নিষিদ্ধ আ’লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ -এর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি)  উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বলে জানা গেছে নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর এবং পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দার।

পতাকা উত্তোলন শেষে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি প্রতীকের প্রার্থী মো. রাকিবুজ্জামান লস্কর রাকিব দাবি করেন, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবুর নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

তবে এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ  বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকা কিছুই পাইনি।”

মন্তব্য (০)





image

ফরিদপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল...

image

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়...

নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদ...

image

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা আছে নারায়ণগঞ্জে প্রতিমন্ত্রী শেখ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ...

image

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় বিশাল চাকুরি মেলা

নওগাঁ প্রতিনিধি: দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস...

image

চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে এমপি পুত্র যুবদল নেতা সজিবকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অধ...

  • company_logo