• সমগ্র বাংলা

মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন: মা‌নিকগ‌ঞ্জে ব্যারিস্টার আরমান এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা ১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছেন বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জেলা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় তার পিতা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আরমান বলেন, সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো। অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা জান দিব, তবু জুলাই দিব না।

তিনি আরও বলেন, শহীদ হাদি ভাইয়ের বিচার এ মাটিতেই হতে হবে। আবু সাঈদের বিচারও এই মাটিতেই হতে হবে।

তিনি দাবি করেন, আমরা শহীদের বংশধর। অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব। আমরা লক্ষ্যে পৌঁছাব হয়তো মরে যাবো, তবুও পিছু হটবো না।

পিতার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার পিতা শহীদ মীর কাসেম আলীকে শহীদ করার কয়েকদিন আগে আমাকে ফ্যাসিস্ট সরকার গুম করে নিয়ে যায়। আল্লাহর অশেষ কৃপায় মানুষের অধিকার আদায়ের জন্য আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি যেন এই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি সবার কাছে সে দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, হরিরামপুর উপজেলা আমির হাফেজ লোকমান হোসেন এবং উপজেলা সেক্রেটারি মোঃ ফারুক হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

এর আগে সকালে হরিরামপুরের আন্ধার মানিক দারুল আমান ট্রাস্টের একমত বিনিময় সভায় উপস্থিত হন । সেখানে ব্যারিস্টার আরমানকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

মন্তব্য (০)





image

মেলান্দহে সমাজসেবক বুলবুলের নামে অপপ্রচারের প্রতিবাদে ফুঁ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনি...

image

দিনাজপুরে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের স্থান হবেনা: সৈয়দ জ...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ ...

image

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়...

image

আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ: বাম্পার ফলনের সম্ভাবনা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বসন্তের আগম...

image

নওগাঁয় হারানো শতাধিক মোবাইল হস্তান্তর

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে শতাধিক হারানো মো...

  • company_logo