ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে এই কার্যক্রম শুরু হবে।
আজ শুক্রবার বিকেলে লালমনিরহাটে নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া শুকনা মৌসুমে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে দেশজুড়ে খাল খনন কর্মসূচি এবং এ বছর ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে। প্রয়োজনীয় যাচাই ও নিরীক্ষা শেষে তিস্তা রক্ষার কাজ শুরু হবে।
রমজান ও ঈদ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সাধারণ মানুষের ইফতার, সেহরি ও তারাবিহ্ যাতে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
একইসাথে ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
এর আগে মন্ত্রী তিস্তা, মহেন্দ্রনগর, বড়বাড়ি, মহেন্দ্রনগর সহ বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দলীয় আদর্শ বজায় রেখে জনকল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...
নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দার...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল...
নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদ...

মন্তব্য (০)