• সমগ্র বাংলা

পাবনায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘঠনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে আটককৃত ময়েন উদ্দিন (৪৫) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কথাকাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। 

এ সময় আলমের পিতা আব্দুল গফুর (৭০) গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত বলে ঘোষণা করেন

এ ঘটনায় ৩ জনকে আটক করেছেন পুলিশ। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ এর জের ধরে সংঘর্ষে আব্দুল গফুর নামে একব্যক্তি নিহত হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দার...

image

ফরিদপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল...

image

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়...

নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদ...

  • company_logo