• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ১৫ দিনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীর তীরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসানুল আলম।

ঘটনাস্থলে পৌঁছালে মোবাইল কোর্টের নৌকা দেখে দুটি ড্রেজার ও কয়েকটি ভলগেট পালিয়ে যায়। এ সময় অভিযান চালিয়ে একটি ভলগেট বালুসহ আটক করা হয়।

আটক ভলগেটের ম্যানেজার মোঃ শরীফ ইসলাম (২৩) অবৈধ বালু উত্তোলনের অপরাধ স্বীকার করলে তাকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(ছ) ও ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দৌলতপুর উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসানুল আলম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দার...

image

ফরিদপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল...

image

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়...

নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদ...

  • company_logo