• সমগ্র বাংলা

স্বাস্থ্যসেবায় স্বস্তি: ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একযোগে ১০ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এর মধ্যে রয়েছেন নাক-কান-গলা ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞসহ ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একাধিক নবীন চিকিৎসক। নতুন এ সংযোজনে উপজেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তনের আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি নাক, কান, গলা ডাক্তার দেবপ্রায় রায় ও অর্থোপেডিক্স ডাক্তার বিশ্বজিত নন্দী এবং ১৯ জানুয়ারি ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ডাঃ অনন্যা সরকার, ডাঃ তানবীন হাসান, ডাঃ আব্দুল কাদির হিজল, ডাঃ জান্নাতুল মাওয়া, ডাঃ জয়িতা দাশ (বিডিএস), ডাঃ হাফসা আক্তার রুপা, ডাঃ জামিল আরাফাত নিবিড় ও ডাঃ জান্নাতুল ফেরদৌস জেনি গত বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যোগদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন নব যোগদানকৃত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসকের যে ঘাটতি ছিল, এই ১০ জন নবীন ও মেধাবী চিকিৎসকের যোগদানের ফলে সেই সংকট অনেকাংশেই দূর হলো। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়ায় এখন থেকে স্থানীয় রোগীরা আরও উন্নত সেবা পাবেন। আমরা আশাবাদী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে একটি আদর্শ সেবা কেন্দ্রে পরিণত করতে পারব। আমাদের লক্ষ্য এখন সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।

ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ১০ জন নবীন ও বিশেষজ্ঞ চিকিৎসকের যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেককেই জেলা সদরে গিয়ে অতিরিক্ত টাকা ও সময় ব্যয় করতে হতো।

আমি আশা করি, এই তরুণ ও মেধাবী চিকিৎসকরা তাদের পেশাদারিত্ব এবং মানবিকতা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। আমরা চাই ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি সেবার মাধ্যমে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হোক।

এসময় যোগদান অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া হোসেন লিয়া, গাইনি কনসালটেন্ট ডাঃ সালমা আক্তার লাইজু, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইদুর রহমান, ডাঃ জাহিদুল হক প্রমুখ।

মন্তব্য (০)





image

আমি তেলবাজি পছন্দ করিনা-খন্দকার আবু আশফাক

দোহার প্রতিনিধি: আমি তেলবাজি পছন্দ করিনা। আমার নামের আগে মাট...

image

বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম...

image

নওগাঁয় ছাত্রীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধ...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার দ্বি-মুখী...

image

গোপালপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার উত্তোলন ভিডিও ভাইরাল

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

image

লালমনিরহাটে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিম...

লালমনিরহাট প্রতিনিধি: বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক ...

  • company_logo