• সমগ্র বাংলা

বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধাওয়া দিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় ব্যারিকেড দিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে শাজাহানপুরের মাঝিড়া বন্দরের কাছে পৌঁছালে সদর থানা পুলিশ তার গাড়ির পিছু নেন। একপর্যায়ে ধাওয়া করে গাড়িটি থামানো হয় এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়৷ পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ ঘটনা হিরো আলম অস্বীকার করলে তার বিরুদ্ধে সেই নারী ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেফতার হিরো আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দার...

image

ফরিদপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল...

image

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়...

নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদ...

  • company_logo