• সমগ্র বাংলা

নওগাঁয় ছাত্রীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধরের শিকার দপ্তরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি সৈকত হোসেনের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি। তবে তিনি দাবি করেন কয়েক মাস পূর্বে তার ফেইসবুক আইডি হ্যাক করে এই ম্যাসেজ গুলো পাঠানো হয়েছে। 

শিক্ষার্থীরা জানায়, দুইদিন আগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেয় স্কুলের পিয়ন মো. সৈকত হোসেন। একাধিক শিক্ষার্থীর (ছাত্রী) সঙ্গে এই ঘটনা ঘটায় সে। স্কুলে উপস্থিত হওয়ায় স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি। কিছুক্ষণ পর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থী অবিভাবকরা জানায়, একই স্কুলে বার বার একই ঘটনা ঘটলে আমাদের ছেলে-মেয়েদের আমরা কিভাবে পড়াশোনা করাবো। আর এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীসহ অবিভাবকবৃন্দ।

এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের দপ্তরি (অফিস সহায়ক) মো. সৈকত হোসেন বলেন, আমি এইসব ম্যাসেজ করিনি। ৪ থেকে ৫মাস আগে আমার ফেসবুক আইডি সে সময় আমার বিদ্যালয়ের অফিস সহকারী এবং শিক্ষকদের সহায়তায় আমি ফেসবুক আইডিটি ঠিক করে নিই। আজকে আমাকে যে হেনস্তা করা হয়েছে তা উদ্দেশ্য প্রণীত। সঠিক ভাবে তদন্ত করলে আমি নির্দোষ তা বেড়িয়ে আসবে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আমি বিদ্যালয়ে গিয়ে এই বিষয়টি শুনেছি। আগামীকাল ইউএনও স্যারের নির্দেশে এই বিষয়ে মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার, ইসরাত জাহান ছনি বলেন, ঘটনাটি শুনে আমি বিদ্যালয় পরিদর্শন করেছি। সে সময় তার পাঠানো ম্যাসেজের স্কিনসর্ট আমি দেখেছি। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। সেখানে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দার...

image

ফরিদপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল...

image

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়...

নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদ...

  • company_logo