• সমগ্র বাংলা

গোপালপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার উত্তোলন ভিডিও ভাইরাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে হঠাৎ ব্যানার উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার ভোরে কার্য্যালয়ের ফটকে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা যায়, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ কার্য্যালয়ের সামনে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় ১৮ মাস ধরে কার্যালয়টি তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। দলীয় নেতাকর্মীদের বেশিরভাগই তখন থেকে গাঁ ঢাকা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির নির্দেশনায় বৃহস্পতিবার ভোররাতে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যানার উত্তোলন করেন। ভিডিওতে দেখা যায়, মূল ফ্রেমের ওপর ব্যানার সংস্থাপন করে নেতাকর্মীরা জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। ভিডিওতে ৮ থেকে ১০ জনকে উপস্থিত থাকতে দেখা যায়। তবে সকালে দেখা যায়, উত্তোলিত ব্যানার ও জাতীয় পতাকা আর কার্য্যালয়ের সামনে নেই।

এ ঘটনায় প্রতিক্রিয়া বলেন উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন তারা রাতের আধারে তাদের কার্যক্রম করবে এটা ঠিক নয়, দিনের বেলায় এসে কার্যক্রম করুক।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেনে সেহরির আগ মুহূর্তে তারা কয়েক জন লোক পতাকা এবং ব্যানার টা নিয়ে যায়, এতে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের মামলা দেখে আইনগত ব্যবস্থা করবো।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দার...

image

ফরিদপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল...

image

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়...

নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদ...

  • company_logo