ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি নতুন চরিত্রে নিজেকে তুলে ধরতে এবার নাম লেখালেন গোয়েন্দা গল্পের সিনেমায়। সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে, গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত ‘মৃগয়া ১.৫’ সিনেমায় এবার ভিন্নরূপে দেখা যাবে অভিনেত্রীকে। যেখানে তাকে অভিনয় করতে দেখা যাবে জয়িতার নামের রহস্য অনুসন্ধানী এক তরুণীর ভূমিকায়।
গত বছর মুক্তি পাওয়া ‘মৃগয়া: দ্য হান্ট’ সিনেমাটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। মূলত সেই সিনেমার কাহিনি ঘিরেই এর সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে ‘মৃগয়া ১.৫’। যেখানে দেখা যাবে, কলকাতার বুকে আবারও ঘনাচ্ছে রহস্যের মেঘ; যার সমাধান করতেই মাঠে নামছে ঋত্বিক চক্রবর্তী। সঙ্গে রয়েছেন কৌশানী মুখার্জি, মীর আফসার আলি এবং অর্পণ ঘোষাল।
এবারের ‘মৃগয়া ১.৫’ সিনেমাটি পরিচালনা করছেন অভিরূপ ঘোষ। দেবাশিস দত্তের গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সংলাপ ও অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন সৌমিত দেব। প্রধান চরিত্রে দেবাঞ্জনের ভূমিকায় থাকছেন ঋত্বিক চক্রবর্তী, যিনি এর আগে ‘মৃগয়া: দ্য হান্ট’ সিনেমাতেও ছিলেন। তার বিপরীতে জয়িতা চরিত্রে আছেন কৌশানী মুখার্জি।
এর পাশাপাশি পরিতোষ ও অগ্নিশ্বরের ভূমিকায় নজর কাড়বেন অর্পণ ঘোষাল এবং মীর আফসার আলি। ‘শ্রেয়াংশী’ চরিত্রটি পর্দায় তুলে ধরবেন অনন্যা ভট্টাচার্য। তবে ‘মৃগয়া: দ্য হান্ট’ সিনেমায় যাদের দেখা গিয়েছিল, সেই বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসসহ আরও কয়েকজন থাকছেন এবারের সিক্যুয়ালে।
এবারের সিনেমার গল্প মূলত ‘শ্রেয়াংশী’ নামক এক মেয়েকে কেন্দ্র করে। সেই রহস্যময়ভাবে নিজের বাড়িতেই নির্যাতিত হয়। মৃগয়া-পরবর্তী সময় ঘটে এ ঘটনা। এ রহস্যময় নির্যাতনের ঘটনার সমাধান করতে মাঠে নামেন শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত, এসআই জয়িতা সেন। তাদের সঙ্গে থাকবেন এসআই পরিতোষ সাহা এবং সিনিয়র অফিসার অগ্নিশ্বর।
এ দলটি তদন্ত করতে নেমে মুখোমুখি হয় রহস্যময় আততায়ীর। যার পরিপ্রেক্ষিত ক্রমাগত চলতে থাকে মস্তিষ্ক ও পেশির সঙ্গে পুলিশের লড়াই। শেষ পর্যন্ত দেবাঞ্জন ও জয়িতারা কীভাবে এ রহস্যের উদ্ঘটন করতে পারেন–সেটাই দেখানো হবে গল্পে।
শুধু তাই নয়, গল্পের ধারাবাহিকতা ধরে রাখতে সিনেমায় দেবাঞ্জনের অতীতের কথাও তুলে আনা হবে সিনেমায়। সব মিলিয়ে এটি রুদ্ধশ্বাস অ্যাকশন এবং রহস্যে পরিপূর্ণ হবে বলে দাবি নির্মাতাদের।
বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ছয় দি...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের মাতৃত্ব ...
বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের আমন্ত্রণপত্র ঘ...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাহনূর জটিল রোগে আক্...
বিনোদন ডেস্ক : ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান...

মন্তব্য (০)