• সমগ্র বাংলা

বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে সাতকানিয়ায় প্রাণ গেল তিন সন্তানের জনকের

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের পণ্ডিত বাড়ির বাসিন্দা আজিজুল রহমানের ছেলে ও তিন সন্তানের জনক সাইফুল ইসলাম (৪২) বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে মধ্য কাঞ্চনা এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঞ্চনা ইউনিয়নের ইউপি সদস্য ফরহাদ জানান, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

image

পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ...

পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহি...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট, ৩০০ মি...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

  • company_logo