• লিড নিউজ
  • রাজনীতি

নতুন সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে যা বললেন তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের স্বার্থই সব থেকে আগে, তাদের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেই পররাষ্ট্রনীতি ঠিক করবো আমরা।’

এসময় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কোনো একক দেশের প্রতি আনুগত্য নয়- পারস্পরিক সম্মান, সমতা এবং বিশ্বাসের ভিত্তিতেই ঠিক হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি।’

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি- এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।’

নির্বাচনের পর উসকানি দেওয়া হচ্ছে- এমন দাবি করে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য শত উসকানির মুখেও আমি সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে।’

কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড ‘বরদাশত করা হবে না’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দলমত ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।’

দলের আন্তঃকোন্দলের বিষয়টিও ইঙ্গিত করেন তিনি। তারেক রহমান বলেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানাই।’

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo