• সমগ্র বাংলা

জুলাই চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার কালীগঞ্জে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বিএনপির দোয়া ও শ্রদ্ধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শহীদের পিতা আকবর আলী শেখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অনুপ্রেরণা হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলনের নেতৃত্বে কালীগঞ্জকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব উপজেলায় পরিণত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ জাকারিয়া হাসানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি কামনায় দোয়া করা হয়। উপস্থিত সবাই শহীদদের আদর্শ ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo