• সমগ্র বাংলা

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে তিন দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য তিনদিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৩ শতাধিক ট্রাক আমদানি হয় ও ১ শতাধিক ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে গত তিনদিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন এবং ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভারত থেকে ৪৫টি পন্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। অপরদিকে বাংলাদেশ থেকে ২০ টি পন্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে। 

মন্তব্য (০)





image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

image

পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ...

পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহি...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট, ৩০০ মি...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

  • company_logo