• সমগ্র বাংলা

পাবনা-৩ ও ৪ আসনে ভোট পুনঃ গণনার দাবীতে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতাকর্মীরা।

এসময় ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’সহ ভোট পুনঃগণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ ঘিরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান গেট বন্ধ করে দেয়া হয়েছে। কার্যালয়ের সামনে পুলিশ, বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে ৩ হাজার‌ ৮০১ ভোটের ব্যবধানে জামায়াতের আবু তালেব মন্ডল বিজয়ী হোন। আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

পাবনা-৩ আসনে ৩ হাজার ২৬৯ ভোটে বিজয়ী হোন জামায়াতের মাওলানা আলী আজগার। মাওলানা আলী আজগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

মন্তব্য (০)





image

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

ময়মনসিংহ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আস...

image

নারায়ণগঞ্জে জামানত হারালেন ৩৬ প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্...

image

ময়মনসিংহ ৫ মুক্তাগাছার নবনির্বাচিত এমপি জাকির হোসেন বাবলু...

ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নবন...

image

গোপালপুরে ৭৭ ভোট কেন্দ্রের মধ্যে ৪ কেন্দ্রে না ভোট জয়লাভ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ত্রয়োদশ জাত...

image

রংপুর-৪-এ ফলাফল নিয়ে তীব্র বিতর্ক, পুনর্গণনার আবেদন

রংপুর ব্যুরো : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনের ফল...

  • company_logo