ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে তাদের নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে বিএনপি জোট ও বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে ১৫৪ কেন্দ্রে ১ লাখ ৪৯হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি জোটের খেজুর গাছের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১লাখ ১৮হাজার ১৬০ ভোট।
নীলফামারী-২ (সদর) আসনে ১৩৪ কেন্দ্রে ১লাখ ৪৫হাজার ২০২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১লাখ ৩৪হাজার ৫৭৯ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫ কেন্দ্রে ১ লাখ ৮হাজার ৫৬০ ভোট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১৬৯ কেন্দ্রে ১লাখ ২৪হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১হাজার ৫২৬ ভোট।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ী প্রার্থীরা এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এদিকে জামায়াত প্রার্থীদের বিজয়ে নীলফামারীর প্রতিটি জেলা-উপজেলায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা দফায় দফায় আনন্দ মিছিল করেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-২ ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংস...
নিউজ ডেস্কঃ শেরপুরে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ৩টি ব্যাল...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ...

মন্তব্য (০)