• লিড নিউজ
  • রাজনীতি

জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান; আইনশৃঙ্খলা ও গণতন্ত্র উন্নয়নের অঙ্গীকার ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং নির্বাচনে বিজয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে কাজ করবেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎তারেক রহমান বলেন, ‘বিগত এক দশক মানুষ এ দিনের জন্য অপেক্ষা করেছে। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। জয়ী হলে সবার আগে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে। নতুন গণতান্ত্রিক দিনের সূচনা হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

‎তিনি জানান, গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে বলে বিশ্বাস করেন তিনি।

‎‘বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে,’ বলেন বিএনপি চেয়ারম্যান। ভোটকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, ‘দেশের জনগণই সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম।’

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo