• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহতঃ২, আহত-৩০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের  সুয়াদি নামক স্থানে সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম(৩৫) রয়েছেন। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বলাশুর গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে।  তাৎক্ষণিকভাবে অপর নিহতের  পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পাম্পে তেল নিতে প্রবেশ করার সময় সামনে থেকে আরেকটি বাস চলে আসলে গাড়িটিকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে ঘটনাস্থলে চাপা পড়ে দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জের ৫১৫টি কেন্দ্রে পৌঁছিয়েছে ভোটের সরঞ্জাম

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ ...

image

ফরিদপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করেছে র‍্যাব

ফরিদপুর প্রতিনিধি : সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটারদের নি...

image

ফরিদপুরে ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে পাঠান...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে  চারটি আসনের প্রতিটি কেন্দ্...

image

বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন ...

image

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধা...

বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ...

  • company_logo